Thursday, June 11, 2026

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

Date:

Share post:

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এক তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীননাথ কুমার (২৩)। বাড়ি বিহারে। বারাসাত মেডিকেল কলেজে হস্টেলে থেকে পড়াশোনা করেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার হাসপাতালে এক নাবালিকার অ্যাপেন্ডিক্স অপারেশনের আগে প্রাথমিক চিকিৎসা চলাকালীন ওই ছাত্র চিকিৎসক রোগীর শ্লীলতাহানি করেন।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে রাতেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দীননাথকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। অনেক রোগীর পরিজন ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।

আরও পড়ুন – আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...