Tuesday, June 23, 2026

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর ১ গ্রাম পঞ্চায়েতের মাদারতলায়। মৃতের নাম শেখ রিয়ান। অভিযোগ, বালককে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছোট ব্যবসায়ী শেখ রুমজানের পুত্র শেখ রিয়ান (Sk Rian)। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে মা রোজিয়া বেগমের হাতে তৈরি পিঠে খেয়ে খেলতে বেরিয়েছিল সে। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি। আরামবাগ (Arambag) থানায় খবর দেওয়া হয়। পুলিশ (Police) ও স্থানীয়রা গোটা রাত এলাকায় ওই শিশুর খোঁজে তল্লাশি চালায়। এদিন স্থানীয় বন্ধ ঘরে তল্লাশি চালাতেই কম্বলে মোড়া দেহ উদ্ধার হয়। শেখ রমজান আলি (Sk Ramzan Ali) নামে এক ব্যক্তি তাঁর ছেলেকে খুন করেছেন বলে অভিযোগ বাবার। ওই এলাকাতেই ভাড়া থাকেন শেখ রমজান। স্থানীয়দের অভিযোগ, আগেও একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িয়েছিলেন তিনি।

প্রতিবেশীদের অভিযোগ, রিয়ানের খোঁজে তল্লাশির সময় রহমানও উপস্থিত ছিলেন। থানায় গিয়ে নিখোঁজের ডায়েরি করার সময়ও তিনি হাজির ছিলেন। দেহ উদ্ধারের পর থেকেই পলাতক অভিযুক্ত! বালককে খুন করে শেখ রমজানই কম্বল চাপা দিয়ে ওই ঘরের মধ্যে দেহ রেখে দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...