Monday, April 6, 2026

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

Date:

Share post:

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up) কাশ্মীরের বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। শুক্রবার ভোররাতে ‘জঙ্গি’ ডাক্তারের পুলওয়ামার(pulwama) বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে উমরের বাড়ি ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এদিন ভূস্বর্গ জুড়ে চলছে ব্যাপক তল্লাশি।

রাজধানীতে বিস্ফোরণে উমরের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য ডাক্তারদের সঙ্গে পরিকল্পনায় ওমরের ভূমিকা কতটা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি নাশকতায় কাশ্মীরের একাধিক ডাক্তারদের নাম জড়িয়েছে।আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসককে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...