Tuesday, April 7, 2026

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

Date:

Share post:

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্য়ায় ভুগছিলেন। অবশেষে শুক্রবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত কবীর সিং ছবিতে তাঁকে শেষবারের জন্য পর্দায় দেখা গিয়েছে। আমির খানের লাল সিং চাড্ডা ছবিতেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি। কামিনী ছিলেন ধর্মেন্দ্রর কেরিয়ারের প্রথম দিকের ছবির নায়িকা। ‘শহিদ’ ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ছবিটি মুক্তি পায় ১৯৪৬ সালে। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় কামিনী কৌশলকে নিয়ে পোস্টও করেছিলেন ধর্মেন্দ্র।

কামিনী কৌশল( Kamini Kaushal) ১৯২৭ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর ভারতে এসে মুম্বইয়ে সিনেমার সঙ্গে যুক্ত হতে শুরু করেন কারণ ছোট থেকেই শিল্পের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করতেন তিনি। প্রায় ৯০ টি সিনেমায় অভিনয় করেছেন কামিনী।

শহিদ, জেইলার, নদিয়া কে পার, বিরজ বাহু, ঝঞ্ঝর, আরজু, বড়ে সরকার, নাইট ক্লাবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। শুধু তাই নয়, তাঁর অভিনীত ‘নিচা ঘর’ ছবিটি ১৯৪৬ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই ছবি। দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অশোক কুমারের মতো দাপুটে অভিনেতাদের পাশে অভিনয় করেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে এই মুহূর্তে শোকের ছায়া বলিউডে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...