Saturday, June 27, 2026

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

Date:

Share post:

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati Flyover accident)লেনে ওঠার সময় একটি সেনা বাস হাইট বারে সজোরে ধাক্কা মারে। অভিঘাত এতটাই বেশি ছিল যে এয়ারপোর্টগামী লেনের হাইটবারটি ভেঙে সরাসরি একটি অ্যাপ ক্যাবের বনেটের উপরে পড়ে। অল্পের জন্য প্রাণরক্ষা চালকের। সাতসকালে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station) ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বাসটি উড়ালপুলে ওঠার মুখে সজোরে ওই হাইটবারে ধাক্কা মারার ফলে পেছনে আরও গাড়ি থাকায় পরপর গাড়িগুলি ধাক্কা খাওয়ার পরিস্থিতিও তৈরি হয়। হাইটবারের লোহার অংশ পড়ে অ্যাপ ক্যাব যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভাগ্যক্রমে কারোর প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার ফলে সাময়িকভাবে কলকাতাগামী দিকের রাস্তায় যানজট হলেও চেনা গাড়িটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...