Wednesday, February 25, 2026

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন। এনডিএ-র (NDA) দুই শরিক দল কার্যত একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এটা দেখে যদি বিহারের মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে কে, তা নিয়ে ধন্দ তৈরি হয় তবে সেই ধন্দের অবসান করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রায় একই সুর নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ-এর (JDU) গলায়। দলের তরফে জয়ের পরে সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ইঙ্গিতই পাওয়া গেল।

বিহারের মুখ্যমন্ত্রীর মসনদে কি দশমবার বুঝতে চলেছেন নীতীশ কুমার? নির্বাচনের ফলাফলের (Bihar election result) পরে তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। আর তার কারণ বিজেপির (BJP) জয়ের অঙ্ক। জেডিইউ-কে ছাপিয়ে গিয়েছে বিজেপির আসন সংখ্যা। তবে কি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ করে এগিয়ে চলা বিজেপি বেইমানি করবে নীতীশের সঙ্গে? যদিও এই প্রশ্ন এখন কার্যত অবান্তর।

বিহারে যখন বিজয় উল্লাসে মত্ত বিজেপি ও জেডিইউ কর্মীরা, তখন দিল্লিতে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই জয়ের পরে মোদির স্পষ্ট দাবি, নীতীশজি (Nitish Kumar) অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। আর সেখানেই আরও একবার বিহারকে নীতীশেরই নেতৃত্বে তুলে দেওয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

নরেন্দ্র মোদির বক্তব্যের সঙ্গে কার্যত মিলে যাচ্ছে জেডিইউ-এর চিন্তাভাবনা। বিহারে ফের এনডিএ জোট বিপুল জনসমর্থন (mandate) নিয়ে ক্ষমতায় আসার পর জেডিইউ একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে। যেখানে ছবি দেওয়া হয় একসঙ্গে নরেন্দ্র মোদি (Narendra Modi) ও নীতীশ কুমারের (Nitish Kumar) পথ চলার। দলের তরফে দাবি করা হয়, নরেন্দ্র মোদি এবং নীতীশ কুমারের হিট জুটি আবার বিহারে চমৎকার করবে। ডবল ইঞ্জিনের শক্তিতে বিহার এবার উন্নতির নতুন উচ্চতায় উঠতে প্রস্তুত।

মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যে বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক দলগুলিকে মুখ্যমন্ত্রিত্বের জায়গা ছাড়েনি বিজেপি। তবে বিহারের ক্ষেত্রে বিষয়টা যে আলাদা হতে চলেছে, তা স্পষ্ট বিজেপি ও জেডিইউ দুই তরফেই। কার্যত বিজেপি বুঝে গিয়েছে বিহারে নীতীশ কুমারকে সামনে থেকে সরালে তাদের পক্ষে চলা সম্ভব নয়।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...