Saturday, March 14, 2026

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

Date:

Share post:

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে পাশের বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ল আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। তবে দোকানের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় এবং ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ১৫ নভেম্বর ভোর ৫টা নাগাদ ১৭ নং এজরা স্ট্রিটে আগুন লাগে। একটি ইলেকট্রিক দোকানের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন লেগে যায়। দেখতে পেয়ে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, এরপরে দমকলে খবর দেন। উল্টোদিকের আরও একটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। একের পর এক তলে আগুন জ্বলতে দেখা যায়। আশেপাশের সমস্ত দোকানেই ইলেকট্রিক, বৈদ্যুতিন সামগ্রী এবং এসি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। বিল্ডিংয়ের মাঝের অংশে পৌছনো যাচ্ছে না। গলির দুই দিক থেকে দমকলের কর্মীরা জল দিয়ে বিল্ডিংগুলিতে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। মাঝেমধ্যেই সিলিন্ডার ফাটার শব্দ শোনা যাচ্ছে।চারপাশের সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলকর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারাও বিল্ডিং থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চলেছেন। হতাহতের কোনও খবর মেলেনি। কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...