Sunday, June 28, 2026

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যিনি দেশের পথকে আলোকিত করেছেন। আজ তাঁর সার্ধশতবর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, ”জয় জোহার, মুন্ডা বিদ্রোহের বীর নেতা, ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষপূর্তিতে জানাই সশ্রদ্ধ প্রণাম। রাজ্যজুড়ে এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী সমাজের এই প্রাণপুরুষের নাম যুক্ত আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে। তাঁকে সম্মান জানাতে উত্তরবঙ্গে তাঁর নামাঙ্কিত একটি কলেজও আমরা করেছি।”

প্রসঙ্গত, মাত্র ২৫ বছরের সংক্ষিপ্ত জীবনে, ঝাড়খণ্ডের উলিহাতুর ছেলেটি ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের নায়ক হয়ে ওঠেন । ব্রিটিশ কর্তৃপক্ষ এবং স্থানীয় ভূস্বামীদের উপজাতীয় সম্প্রদায়কে শোষণ করার সময় থেকেই ভগবান বিরসা এই সামাজিক ও অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং মানুষকে তাদের অধিকারের জন্য সংগ্রামে নেতৃত্ব দেন। মুন্ডা উপজাতির অন্তর্গত বীরসা মুন্ডা ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯ শতকের শেষের দিকে ব্রিটিশ শাসনকালে, তিনি আধুনিক বিহার ও ঝাড়খণ্ডের আদিবাসী অঞ্চলে একটি ভারতীয় উপজাতীয় ধর্মীয় সহস্রাব্দী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর জন্মবার্ষিকী দেশজুড়ে বিরসা মুন্ডা জয়ন্তী হিসাবে পালিত হয় এবং এটি ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য করা হয়। পশ্চিমবঙ্গে আজ এই উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...