Saturday, June 27, 2026

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

Date:

Share post:

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর বিকেলে প্রায় ৩৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। মাঝ আকাশেই জাম্পের দড়ি ছিঁড়ে গিয়ে একটি টিনের ছাউনিতে আছড়ে পড়েন ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে।

আহত ব্যক্তির নাম সোনু কুমার, তিনি গুরুগ্রামের বাসিন্দা। বুকে গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে দ্রুত AIIMS ঋষিকেশে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দড়ি ছিঁড়ে নিচে পড়ে রয়েছেন সোনু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে উত্তরাখণ্ড পুলিশ একটি টেকনিক্যাল টিম গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। প্রাথমিক তদন্তে গাফিলতিই এই বিপদের মূল কারণ বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার পরই তেহরি গাড়োয়ালের জেলাশাসক অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কটির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সেফটি অডিট করার কথাও জানানো হয়েছে। দেশে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলির নিরাপত্তা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর।

আরও পড়ুন – তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...