Thursday, June 11, 2026

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

Date:

Share post:

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল কাদের ধরে রাখছে।    একাধিক ক্রিকেটারকে বিদায় জানাল নাইটরা(KKR)। তবে সবথেকে চমক অবশ্যই আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে বিদায় জানানো।

তিন বার ট্রফি জয়, অসংখ্য দুর্দান্ত ম্যাচ, আর ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স, রাসেলের সঙ্গে অনেক স্মৃতি আছে কেকেআরের। কলকাতার প্রতিটি জয়-পরাজয়ের সঙ্গী হয়ে ওঠা সেই মাসেল রাসেল মিথ বার থেমে গেল।  তবে নারিনকে ধরে রাখল কেকেআর। ডি কককেও দলে রাখেনি কেকেআর।

কেকেআর ছেড়ে দিয়েছে ভেঙ্কটেশকেও। ২০২১ আইপিএলে উঠে এসেছিলেন মধ্যপ্রদেশের তারকা।  গত বছরের মহা নিলামের আগে ভেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হলেও নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেওয়া হয়। কেকেআরের কৌশলে অবাক হয়েছিলেন অনেকেই। তার উপর ভালো  খেলতে  পারেননি ভেঙ্কটেশ। শোনা যাচ্ছে তাঁকে নিলামে ফের দলে নিতে পারে কেকেআর।নিলামে মোট  ১৩জন  ক্রিকেটার নিতে পারবে কেকেআর। তাদের পার্সে পার্সে আছে ৬৪.৩ কোটি টাকা।

কাদের ছেড়ে দিল কেকেআর?

 আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নোকিয়া, কুইন্টন ডি কক, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ়, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, লুবনীত সিসোদিয়া।

আইপিএলে কেকেআরের রিটেন তালিকা

অজিঙ্ক রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীষ পাণ্ডে, রমনদীপ সিং, রিঙ্কু সিং,রাভমান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...