Sunday, June 7, 2026

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

Date:

Share post:

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার ভোর থেকে রাত পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল।

লালবাজার (Lalbazar) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে (Notice) জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হলে, অর্থাৎ রাত ৯টার পর আবার সাধারণ মানুষের চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

AJC Bose রোড থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলিকে হাওড়া ব্রিজ বা খিদিরপুরের দিকে কেপি রোড ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে যাওয়া সব গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে।

হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে যাতায়াত মসৃণ করার জন্য।

এর আগে গত রবিবারও ভোর থেকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Bridge)। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন (HRBC) গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সারাই ও মেরামতের কাজ করছে। দ্রুত নিরাপদে কাজ শেষ করার জন্যই সপ্তাহান্তেও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রে খবর, কলকাতা শহরের সঙ্গে হাওড়া-সহ বহু জেলার যোগযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু এই দ্বিতীয় হুগলি ব্রিজ। সেইকারণে এই সেতু সংস্কারের জন্য যান চলাচল বন্ধ রাখার তেমন সুযোগ পাওয়া যায় না। একমাত্র রবিবার ছুটির দিনেই সেই কাজ করা যায়। সেই কারণে ধারাবাহিক ভাবে প্রতি রবিবার সেতুতে চলাচল বন্ধ রেখে সংস্কারের কাজ করা হচ্ছে।
আরও খবরক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...