Tuesday, April 7, 2026

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

Date:

Share post:

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার সকালে ঘটনাস্থল থেকে মোট ৩টি নাইন এমএম কার্তুজ মিলেছে, যা সাধারণত সেনা বা পুলিশ ব্যবহার করে থাকে। দুটি অব্যবহৃত এবং একটি ব্যবহৃত খোল উদ্ধার করা গেছে। কিন্তু কোনও আগ্নেয়াস্ত্র না মেলায় রহস্য ঘনাচ্ছে। দিল্লি পুলিশ (Delhi Police)জানিয়েছে, উদ্ধার হাওয়া কার্তুজ কর্তব্যরত পুলিশকর্মীর নয়। তাহলে এগুলো এল কোথা থেকে? জঙ্গিরাও কি তাহলে সেনা কার্তুজ ব্যবহার করছে? এগুলো জোগান দিচ্ছেইবা কারা? কেন এই ব্যাপারে আগে থেকে কোন খোঁজ দিতে পারলো না ইন্ডিয়ান ইন্টেলিজেন্স? একগুচ্ছ প্রশ্ন ঘিরে রহস্য ঘনাচ্ছে।

গত ১০ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় আচমকাই লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ ঘটে। মর্মান্তিক এই ঘটনায় তেরো জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বিভাগ এবং স্বরাষ্ট্র দফতরের অপদার্থতা আরও একবার স্পষ্ট হয়েছে। প্রশ্ন উঠেছে নাগরিক নিরাপত্তা নিয়ে। তদন্ত নেমে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র খুঁজে পেয়ে একাধিক চিকিৎসককে গ্রেফতার করেছে এনআইএ। প্রত্যেকের সঙ্গেই জঙ্গি যোগ নিশ্চিত করা গেছে। এবার হরিয়ানার অনন্তনাগ থেকে জিএমসি ফাইনাল ইয়ারের ছাত্রী প্রিয়াঙ্কার শর্মাকে গ্রেফতার করা হয়েছে। দেশে ছড়িয়ে থাকা ‘হোয়াইট কলার টেরর’-এর ভয়াবহ তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এর মাঝেই বিস্ফোরণস্থল থেকে সেনা কার্তুজ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য।

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...