Thursday, June 11, 2026

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

Date:

Share post:

‘ভুলবশত’ বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু দাসকে (fisherman Bablu Das) আটক করে পদ্মাপাড়ের পুলিশ। সেখানেই জেলবন্দি ছিলেন তিনি। শনিবার রাতে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এরপরই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে বাংলাদেশ হাইকমিশনকে (Bangladesh High commission) গোটা বিষয়টি জানিয়েছে মৎস্যজীবীর পরিবার। ইতিমধ্যেই দেহ আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে খবর। পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে বাবলুর পরিবার।

কাকদ্বীপ থেকেই গভীর সমুদ্রে ইলিশ ধরতে বেরিয়ে জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হয় ‘এফবি মঙ্গলচণ্ডী-৩৮’ ও ‘এফবি ঝড়’ নামে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের দু’টি ট্রলার ও ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। পরে তাঁদের মংলা পোর্ট থানার (Mongla Port Police) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই থেকেই জেল হেফাজতে ভারতীয় মৎস্যজীবীরা। এরপর শনিবার রাতে বাবুল দাস ওরফে বোবার মৃত্যুর খবর আসে কাকদ্বীপে তাঁর পরিবারের কাছে। প্রথমে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ উপরে হাইকমিশন এই খবর নিশ্চিত করে। পরিবারের লোকেদের দাবি মৎস্যজীবী যথেষ্ট সুস্থ ছিলেন, তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগও তুলেছেন তারা।মৃতদেহ কাকদ্বীপে এনে দ্বিতীয়বার ময়নাতদন্তও করাতে চান বলে জানিয়েছেন বাবলুর ভাই বাসুদেব দাস।মৃত মৎস্যজীবীর পরিবারকে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...