Thursday, June 11, 2026

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

Date:

Share post:

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম রেখেছেন কাব্য। এদিকে দুর্গাপুজোর পরেই মুক্তি পায় কোয়েলের ছবি ‘স্বার্থপর’। পুজোয় হাই প্রোফাইল সিনেমাগুলি মাঝেই সকলের মনে জায়গা করে নিয়েছিল কোয়েল এর এই ছবি। আরও একবার প্রমাণ করে দেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। আগামী ছবির কথাও প্রকাশ্যে আনেন অভিনেত্রী। বড় পর্দায় মিতিন মাসিকে দেখার জন্য ভক্তদের অপেক্ষা চিরন্তন সেই বিষয়ে সন্দেহ নেই।

সবকিছুর মাঝেই এবার বৌমার রূপে দেখা গেল কোয়েল মল্লিককে। স্বামী সন্তান এবং শ্বশুরবাড়ির সকলকে নিয়ে এবার অমৃতসর পৌঁছে গেলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। অমৃতসরের স্বর্ণ মন্দিরের থেকে পোস্ট করলেন বেশ কয়েকটি ছবি। দুই সন্তান এবং স্বামীকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। ছোট্ট কাব্য বাবার কোলে।

এই পোস্টে কোয়েল মল্লিকের শ্বশুরবাড়ির সকলকেই দেখা গিয়েছে একটি ছবিতে। শ্বশুর শাশুড়ি, দিদি-শাশুড়ি এবং দাদাশ্বশুর ও ননদকে নিয়ে ছবি পোস্ট করেন তিনি। গোটা পরিবারের যে ভীষণ আদরের তিনি সেই ছবি আরো একবার স্পষ্ট হয়ে গেল।

অমৃতসরের মন্দিরে নিজের মতো খেলছে কাব্য এবং কবির। সেই সব ছবি নিয়েই তোলপাড় নেটপাড়া। কেউ বলছে ছোট্ট কাব্য বাবার প্রতিচ্ছবি। আবার কেউ তাকে রঞ্জিত মল্লিকের ডুপ্লিকেট বলেও লিখেছেন। একটি সাদা ফুল ফুল জামা এবং মাথায় গোলাপি রঙের ফেট্টি বেঁধে চুটিয়ে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে সে।

অন্যদিকে হলুদ পাঞ্জাবিতে কবিরও নজর কেড়েছে সকলের। সারা বছর কাজের মাঝে থাকলেও বহুদিন পর শ্বশুর বাড়ির সকলকে নিয়ে একটা সুন্দর সময় কাটাতে পেরে খুশি কোয়েল নিজেও। সব মিলিয়ে কোয়েলের সুখী গৃহকোণ, মার্জিত পোশাক এবং সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...