Saturday, June 27, 2026

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

Date:

Share post:

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে চলেছে ‘কলকাতা দর্শন’ নামের দুটি বিশেষ এসি ভলভো বাস ট্যুর। পর্যটকরা আরামদায়ক বাসে পেশাদার গাইডের সঙ্গে ঘুরে দেখতে পারবেন শহর ও শহরতলীর উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।

পরিবহণ দফতর সূত্রে খবর, প্রথম প্যাকেজটি ইকোপার্ক কেন্দ্রিক। এতে পর্যটকদের নিয়ে যাওয়া হবে ইকোপার্ক, মাদারস ওয়াক মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টি হাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট ও নজরুল তীর্থসহ নিউটাউনের একাধিক জনপ্রিয় স্থানে।

অন্যদিকে কালীঘাট ট্যুর প্যাকেজে ঘুরিয়ে দেখানো হবে শহরের ঐতিহ্যমণ্ডিত এলাকা—ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর জেল মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ, হাওড়া ফুলবাজার, প্রিন্সেপ ঘাট, ট্রাম স্মরণিকা ও নন্দন চত্বর।

দফতর জানিয়েছে, আপাতত দুটি প্যাকেজ দিয়েই শুরু হলেও পর্যটকদের আগ্রহ বাড়লে আরও নতুন রুট ও ট্যুর অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, দুর্গাপুজো উপলক্ষে বনেদি বাড়ির পুজো দর্শনের জন্য বিশেষ বাস ট্যুরের আয়োজন করে থাকে পরিবহণ দফতর। বয়স্কদের জন্যও পৃথক প্যাকেজ রয়েছে।পরিবহণ দফতরের এই উদ্যোগে শীতের উৎসবমুখর মরসুমে কলকাতার পর্যটন ক্ষেত্র আরও প্রাণবন্ত হবে বলেই আশা করা হচ্ছে।

আরও পড়ুন- কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...