Friday, April 10, 2026

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

Date:

Share post:

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তি শেষ পর্যন্ত রীতিমতো সংঘর্ষে পরিণত হয়। ঘটনার জেরে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি স্বামী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলির সঙ্গে কিছুদিন আগে বিয়ে হয় রুবিনার। অভিযোগ, বিয়ের পরও প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন শাহজাহান। বিষয়টি জানতে পেরে স্বামীর উপর নজরদারি শুরু করেন রুবিনা। এরপরই ধরা পড়ে স্বামী ও তাঁর প্রাক্তনের ঘনিষ্ঠ চ্যাট—যেখানে ওই মহিলা নাকি শাহজাহানকে ‘সোনা’ বলে সম্বোধন করছিলেন। এর আগে ইনস্টাগ্রামে শাহজাহানের এক পোস্টে সেই প্রাক্তন প্রেমিকা ‘লাভ রিঅ্যাক্ট’ করায় রুবিনার সন্দেহ আরও ঘনীভূত হয়।

এ নিয়ে দম্পতির মধ্যে অশান্তি চরমে ওঠে। রুবিনার অভিযোগ, প্রথমে তাঁকেই মারধর করেন শাহজাহান। এরপর তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে দুই পরিবারের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, রুবিনা ও তাঁর পরিবারের সদস্যরা শাহজাহানকে বেধড়ক মারধর করেন। আহত হন শাহজাহানের পরিবারের কয়েক সদস্যও।স্থানীয়রা জানান, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। গুরুতর জখম অবস্থায় শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন – বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...