Friday, June 19, 2026

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

Date:

Share post:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা করা হয়েছিল, তাকে উপড়ে ফেলা যাবে না। সাজা ঘোষণার আগে জোরালো দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। সেই সঙ্গে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে (secularism) তুলে দিয়ে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ায় অন্তর্বর্তী সরকারের (Interim Government) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে (Mohammed Yunus) দায়ী করলেন শেখ হাসিনা।

সোমবার সাজা ঘোষণার আগে উত্তপ্ত হওয়ার ইঙ্গিত ঢাকা (Dhaka) ও পার্শ্ববর্তী এলাকায়। মোতায়েন হয়েছে প্রচুর সেনা। সরকারি ও বেসরকারি দফতরগুলিকে ওয়ার্ক ফ্রম হোম প্রক্রিয়ায় কাজ করার অলিখিত অনুরোধ জানানো হয়েছে। উল্টোদিকে আওয়ামী লিগ (Awami League) সমর্থকরা অঘোষিত লকডাউনের (lockdown) ডাক দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সব সমর্থকদের ঢাকায় জমায়েতের ডাকও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সমান দৃঢ় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে চলা অরাজকতা নিয়ে তিনি উদ্বিগ্ন। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি দাবি করেন, স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনকে অগণতান্ত্রিক শক্তিগুলি বিপথে চালিত করেছিল গণতান্ত্রিক পথে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার জন্য।

সেই সঙ্গে আবেগপ্রবণ হাসিনার দাবি, নিজের মাতৃভূমি ছেড়ে আসা অত্যন্ত বেদনার। তবে বর্তমান সরকারের হাতে বাংলাদেশের (Bangladesh) বহুমতের (pluralism) সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ধ্বংসের ডাক দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে কালিমালিপ্ত করা হয়েছে।

এই সবের সঙ্গে বাংলাদেশে মৌলবাদী শক্তিগুলির বাড়বাড়ন্ত নিয়ে সরব শেখ হাসিনা। তিনি দাবি করেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ছিল। কিন্তু বর্তমানে যেভাবে মৌলবাদী (radical) ও চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠনের (terrorist organisation) সঙ্গে বর্তমান বাংলাদেশ প্রশাসন একসঙ্গে কাজ করছে তা উদ্বেগজনক। কয়েক দশক ধরে আমাদের সরকার ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে বহন করেছিল সফলভাবে। প্রতিহত করা হয়েছিল বিদেশি ও অন্তর্দেশীয় মৌলবাদী সংগঠনগুলিকে। ইউনূস এই মৌলবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্তে মুখ্য ভূমিকা নিচ্ছেন।

আরও পড়ুন : শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

সোমবারের আদালতের রায়ে ফাঁসির সাজা হতে পারে প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রীর। তবে সে বিষয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তিনি জানান, বাংলাদেশে আওয়ামী লীগ অনেক তৃণমূল স্তর থেকে উঠে এসেছে। কোনও সুবিধাবাদীর পকেট থেকে নয়। তাকে সরানো সহজ নয়। ওরা রায় ঘোষণা করুক। আমার কিছু যায় আসে না। ঈশ্বর আমায় জীবন দিয়েছেন, নেবেনও তিনিই। কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করেই যাব। আমার বিশ্বাস আমি সবকিছুর উত্তর দিতে পারব।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...