Sunday, April 12, 2026

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

Date:

Share post:

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর সেই কারণে ভারতে চিঠি পাঠাচ্ছে তারা। তার আগেই এই রায়ের পরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বার্তায় বলা হল, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় থাকাই ভারতের অগ্রাধিকার।“ তবে, হাসিনা সম্পর্কে কোন মন্তব্য সেই বিবৃতিতে নেই।

সোমবার, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির সাজা ঘোষণা করে। তাঁকে অবিলম্বে ফেরত চায় ইউনূস সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসিনা গত বছরের অশান্তির পর থেকেই ভারতে রয়েছেন। গতবছর জুলাই মাসে ছাত্র আন্দোলনে হিংসা দমন-পীড়নের ঘটনায় তাঁকে ‘মানবতাবিরোধী অপরাধ’-এ দোষী সাব্যস্ত করা হয়েছে। ঢাকার হুমকি, “যে কোনও দেশ হাসিনাকে আশ্রয় দিলে তা অত্যন্ত অ-মৈত্রিক ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।”

সঙ্গে সঙ্গেই এর জবাব দেয় নয়াদিল্লি (New Delhi)। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ঢাকার রায়ের বিষয়টি  নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে। লেখে, “ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। সে লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।“

কূটনৈতিক মহলের মতে, নয়াদিল্লি কোনওভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বলে ঢাকাও ভাল করেই জানে। তবে তাদের দেশের রাজনীতিকে বার্তা দিতেই এই সব কথা বলছে ইউনুস প্রশাসন।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...