Sunday, April 12, 2026

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার। কোচবিহারের স্কুলশিক্ষক শাওন আদিত্য নিয়োগ–বিতর্কের প্রেক্ষিতে এই জনস্বার্থ আবেদনটি দায়ের করেছিলেন। সোমবার মামলাটি ওঠে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের দ্বৈত বেঞ্চে।

শুনানির শুরুতেই বিচারপতি কুমার জানান, তিনি এই মামলার বিচার করবেন না। তবে তিনি মামলাটি খারিজও করেননি। কেন শুনানি থেকে সরে দাঁড়াচ্ছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি কুমার বলেন, এসএসসি–র মূল মামলাটির শুনানি ও রায় তিনিই দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয়ে আবার শুনানি করলে পক্ষপাতের সম্ভাবনা থেকে যেতে পারে। তাঁর কথায়, মূল রায়ের আলোকে নতুন জনস্বার্থ মামলার শুনানিতে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হতে পারে।

এই পরিস্থিতিতে, জনস্বার্থ মামলাটির নিরপেক্ষ বিচারের স্বার্থেই তিনি আবেদনটি প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের কাছে পাঠাচ্ছেন বলে জানান বিচারপতি কুমার। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতিই ‘মাস্টার অফ দ্য রোস্টার’— কোন মামলার শুনানি কোন বেঞ্চ করবে, সেই সিদ্ধান্ত তিনিই নেন। এখন প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী নতুন বেঞ্চ নির্ধারিত হলে, সেখানেই হবে এই জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন – সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...