Thursday, June 11, 2026

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। সোমবার নিজের দফতরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যেই ফর্ম সংগ্রহের কাজ জোরকদমে চলছে এবং এখন পর্যন্ত প্রায় ৮০ লক্ষ ফর্ম ডিজিটাইজ করা হয়েছে।

সিইও-র কথায়, কাজের গতি বাড়াতে একাধিক অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুথ লেভেল আধিকারিকদের (বিএলও) উপর চাপ কমাতে সমস্ত ইআরও-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, জরুরি পরিষেবায় নিযুক্ত না থাকলে রাজ্যের বিভিন্ন দফতরের কর্মীদের এই বিশেষ সংশোধনী কাজে নিযুক্ত করা যেতে পারে।

তিনি আরও জানান, যেখানে ভোটারের সংখ্যা ১২০০ বা তার বেশি, সেখানে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে ১ হাজার জনের ওপেন টেন্ডার পাঠানো হলেও এখনও অনুমোদন মেলেনি। তাঁর দাবি, অনুমোদন মিললেই পুরো প্রক্রিয়া আরও দ্রুত গতিতে এগোবে এবং বিএলওদের কাজের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। রাজ্যজুড়ে বিশেষ সংশোধনী অভিযান যাতে সময়মতো ও সুষ্ঠুভাবে শেষ হয়, সেই লক্ষ্যেই প্রশাসনের এই বাড়তি উদ্যোগ।

আরও পড়ুন – বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...