Monday, March 30, 2026

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

Date:

Share post:

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর তার পরেই এটাকে ছেলে মানুষি বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। রাজভবনে বম্ব স্কোয়াড ঢুকিয়ে তল্লাশি চালানোর ঘটনাকে নাটক বলে খোঁচা দেন কল্যাণ।

শনিবার এক অনুষ্ঠানে গিয়ে বিহার নির্বাচন ফলাফলে প্রসঙ্গে আনন্দ বোস বলেন, ”SIR নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে।” বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যপাল বলেন, ”ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ SIR নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত, এ রাজ্যের মানুষও SIR গ্রহণ করবেন।” এই প্রথম নয়, রাজ্যে এসআইআর শুরু থেকেই তার সপক্ষে বলেছিলেন আনন্দ বোস। এই মন্তব্যের পরেই ওইদিন এক অনুষ্ঠানে গিয়ে আনন্দ বোসকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ”রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে বিশেষ তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডাকা হয় বম্ব স্কোয়াড। পাশাপাশি, ছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, কলকাতা পুলিশ ও রাজভবনের নিরাপত্তার দায়িত্বে বাহিনী। অভিযানে উপস্থিত থাকবেন বলে সফরে কাটছাঁট করে উত্তরবঙ্গ থেকে রাজভবনে ফেরন রাজ্যপাল। সোমবার, বেলা আডাইটের পর এই তল্লাশি অভিযান হয়।
আরও খবর: এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

এই ঘটনার পরেই  রাজভবনে বম্ব স্কোয়াড ঢুকিয়ে তল্লাশি চালানোর ঘটনাকে নাটক বলে খোঁচা দেন তৃণমূল সাংসদ। স্পষ্টভাষায় বললেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস ছেলেমানুষি করছেন। অমিত শাহর কাছে নম্বর কমে গিয়েছে তা বাড়ানোর জন্যই এসব নাটুকে কাজ করছেন। বাংলার রাজ্যপাল যদি সংবিধান মেনে চলতেন, তাহলে এই সমস্যার মধ্যে পড়তে হত না। যখন সমালোচনা হয়েছে, তখন ওনার উচিত ছিল যাঁরা সমালোচনা করছেন তাঁদেরকে জিজ্ঞাসা করা ভুলটা কোথায় হয়েছে। ভুল সংশোধন করে নিতে পারতেন। এদিন ফের কল্যাণ বলেন, বিজেপির এজেন্টের মত কাজ করছেন। কল্যাণের কটাক্ষ, পারলে রাজ্যপাল আমেরিকার তদন্তকারী এজেন্সি এফবিআইকেও ডাকতে পারেন।

 

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...