Friday, March 27, 2026

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

Date:

Share post:

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সম্প্রতি যে ঠাণ্ডার আমেজ শুরু হয়েছিল রাজ্যজুড়ে, তা কিছুটা বাধা পাবে আগামী তিন-চার দিন। দক্ষিণের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে।

বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে দক্ষিণের জেলাগুলিতে বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। তবে সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) দুই ডিগ্রি বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) এক ডিগ্রির বেশি বাড়বে না। তবে বাতাসে জলীয় বাষ্প (humidity) কমে যাওয়ায় তেমন গরমের অনুভূতি থাকবে না। আকাশ মেঘমুক্ত থাকায় তাপমাত্রা বাড়ার অনুভূতি প্রবল হবে না।

পশ্চিমের জেলাগুলিতে সোমবার পর্যন্ত পশ্চিম ভারত থেকে শৈত্যপ্রবাহ হওয়ার পূর্বাভাস থাকলেও বুধবার থেকে তার পরিবর্তন হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছবে।

আরও পড়ুন : ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

তবে উত্তরের জেলাগুলিতে আবহাওয়ায় কোনও পরিবর্তন হবে না আগামী বেশ কয়েকদিন। তবে সামান্য কমবে দার্জিলিং-সহ পাঁচ জেলার তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝিই সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতে পৌঁছবে।

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...