Friday, June 19, 2026

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

Date:

Share post:

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। সোমবার বেলা ১২ টায় গত ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা থাকলেও তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মমতাবালা। পরিস্থিতি সামাল দিতে মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে অবস্থার অবনতি হলে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে (Bongaon Specialty Hospital) ভর্তি করা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির বার্তা নিয়ে রবিবার বিকেলে রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব  শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশনমঞ্চে উপস্থিত হন। মঞ্চেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা শোনানো হয় মতুয়াদের। সেখানে অভিষেক বার্তা দেন, এই অনশনের মর্যাদা বুঝবে না বিজেপি। এই আন্দোলন চলবে, তাই শারীরিক ভাবে সকলকেই সুস্থ থাকতে হবে। তাই তিনি মতুয়াদের অনুরোধ করেন অনশন তুলে নেওয়ার।

এরপরেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা আলোচনায় বসেন। অনশন তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দাবিকে সমর্থন জানিয়ে আগামী দিনে কলকাতা-সহ দিল্লির বুকে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন সেই কথাও এদিন জানিয়ে দেওয়া হয় l মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) জানিয়েছিলেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যাদিকে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন অনুরোধ করেছেন অনশন প্রত্যাহারের জন্য। তবে আগামী দিনে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন চলবে।
আরও খবর: নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

কিন্তু সোমবার সকালে হঠাৎ ঠাকুরনগর অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মমতা ঠাকুর। সাময়িকভাবে প্রেশার, সুগার পরীক্ষা করে স্যালাইন দেওয়া হয়। লেবুর রস খাইয়ে মমতাবালা ঠাকুর ও গোঁসাই পাগলদের অনশন ভেঙে দেন অন্যান্য গোঁসাইরা। এরপরেই মমতাবালাকে অ্যাম্বুল্যান্সে করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে রাজ্যসভার সাংসদের।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...