Thursday, June 11, 2026

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

Date:

Share post:

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগেরবাজারের আরএন গুহ রোডের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের তরফে বলা হয়েছে, ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যা (Suicide) করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অনেককে জিজ্ঞাসা করছিলেন এবং বেশ উদ্বিগ্ন ছিলেন। এরপর যখন দেখেন ২০০২ সালের তালিকায় বৈদ্যনাথের বাবা-মায়েরও নাম নেই তখন তিনি রীতিমত হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

ঘটনার পর বৈদ্যনাথের স্ত্রী জানিয়েছেন, এসআইআর নিয়ে কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। রবিবার রাত ২টোর পর হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান বৈদ্যনাথ। মোবাইল ফোনও সঙ্গে নেননি তিনি। ঘর থেকে বেরনোর CCTV ফুটেজ রয়েছে। কিন্তু মোবাইল ফোন না নেওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ভয়েই পুলিশের দ্বারস্থ হন বৈদ্যনাথের স্ত্রী। সোমবার ভোরে নাগেরবাজারের আরএন গুহ রোডের কাছে একটি গাছ থেকে বৈদ্যনাথের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানায় খবর গেলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের স্ত্রী জয়ন্তী হাজরা অভিযোগ করেন SIR নিয়ে আতঙ্ক এতটাই বেড়েছিল বৈদ্যনাথ হাজরার যে তিনি এই ধরণের সিদ্ধান্ত নিলেন। দম্পতির ২ সন্তান, বড় ছেলে কলেজের প্রথম বর্ষে লেখাপড়া করছেন, মেয়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া। পরিবারের বাকিরা সান্তনা দিলেও নিশ্চিন্ত হতে পারেননি বৈদ্যনাথ।

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...