Thursday, June 11, 2026

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

Date:

Share post:

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়কের।কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ ম্যাথাউজও।

রবিবার সকালে কলকাতায় এসেই মাঠে নেমে পড়েন। নিজে হাতে-কলমে খুদে ফুটবলারদের পাঠ দেন। এরপর টানা কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন ম্যাথাউজ (Lothar Matthaus)। রাতে হকি মাঠেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। বেটন কাপ ফাইনাল দেখতে যুবভারতীর নবনির্মিত হকি স্টেডিয়াম উপস্থিত ছিলেন ম্যাথাউজ। ফাইনাল ম্যাচের অনেকটা সময় ভিআইপি বক্সে দেখলেন। এরপর নিজের হাতে পুরস্কারও তুলে দিলেন।

মাঠ থেকে বেরোনোর সময় বিশ্ববাংলা সংবাদকে একান্তভাবে জানালেন নিজের অভিজ্ঞতার কথা।  ম্যাথাউজ বলেন, “এটা একটা দারুন খেলা হল উপভোগ্য ম্যাচ হল, আমি খুবই উপভোগ করেছি।আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। ভারত  ক্রীড়াপ্রেমী দেশ।”

রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে নৈশভোজে অংশ নেন। সেখানে ধুতি পাঞ্জাবী পড়ে পুরো বাঙালি লুকে ধরা দিলেন জার্মানির কিংবদন্তু।  বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামী মাসেই শুরু এই টুর্নামেন্ট বাংলার আটটি জেলাকে নিয়ে হবে এই লিগ।

কলকাতা সফরে এসে ম্যাথাউজ জানিয়ে দিয়েছেন, এই লিগের দিকে তাঁর নজর থাকবে। আগামী কয়েক মাস পরে কলকাতা সফরে আসবেন, সেই প্রতিশ্রুতিও দিয়ে গিয়েছেন। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার কলকাতায় এলেন তিনি। এর আগে বিশ্বকাপের সময় একবার এসেছিলেন।

 

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...