Sunday, June 14, 2026

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

Date:

Share post:

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ। শ্যাম স্টিল, নকশিত আয়রন অ্যান্ড স্টিল এবং রশ্মি শিল্পগোষ্ঠী এই বিপুল পরিমাণ টাকা নতুন শিল্পের জন্য বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত জানান, সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত চার জেলার সিনার্জি বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিনিয়োগ বাড়লে স্বভাবতই জেলায় কর্মসংস্থান বাড়বে। সিনার্জি বৈঠক এবার হয়েছে দুর্গাপুরে (Durgapur)। সেখানেই তিনটি শিল্পগোষ্ঠী পুরুলিয়ায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

রঘুনাথপুর (Raghunathpur) শিল্পতালুকে (Industrial Area) শ্যাম স্টিল একটি বৃহৎ কারখানা গড়ে তুলেছে। সেখানেই তারা নতুন করে ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। রশ্মি শিল্পগোষ্ঠী কারখানা গড়ছে ৫৬৫৩ কোটি টাকা বিনিয়োগ করে। নকশিত গ্রুপ কারখানা গড়ছে ১৪৪০ কোটি টাকায়। চলতি অর্থবর্ষেই বিনিয়োগ শুরু হয়ে যাবে। সভাধিপতি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রঘুনাথপুর শিল্পতালুকে পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছে। জমির সমস্যা নেই। আছে জল ও বিদ্যুৎ।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...