Saturday, April 11, 2026

আন্দুল বাইক সারানোর গ্যারাজে আগুন, মৃত্যু মালিকের

Date:

Share post:

বাইক সারানোর গ্যারাজে (Garage) আগুন। মঙ্গলবার দুপুরে হাওড়ার (Howrah) আন্দুল রোডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গ্যারাজের মালিক সন্দীপ দাসের। প্রাথমিক তদন্তে অনুমান, ওয়েল্ডিং করার সময় আগুন লাগে।

এদিন আন্দুল রোডের বাইক (Motor Bike) সারানোর গ্যারাজে (Garage) আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কারখানার মালিকের। ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, ওই গ্যারাজে অবৈধ ভাবে পেট্রল-ডিজেল বিক্রি করা হত। সেগুলি গ্যারাজে মজুত থাকার জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

গ্যারাজের পাশেই একটি রেস্তরাঁ-সহ বেশ কয়েকটি দোকান রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কী কারণে আগুন লাগল, তা দেখতে  ফরেন্সিক দল ঘটনাস্থলে যাচ্ছে বলে পুলিশ (Police) সূত্রে খবর।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...