Sunday, May 3, 2026

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

Date:

Share post:

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আজ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি(SSC) জানিয়েছে, প্রত্যেক চাকরিপ্রার্থীকে নিজেদের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট রাখতে হবে। তাতে অবশ্যই যেন রোল নম্বর আইডি লেখা থাকে। এর পাশাপাশি  সচিত্র পরিচয়পত্র যেমন, আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিগত শংসাপত্র রাখতে হবে।

বিশেষ ভাবে সক্ষম বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে  প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখতে হবে। একইসঙ্গে জানানো হয়েছে যাতে প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষর তারিখ ২১ জুলাই ২০২৫-এর আগের হয়।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে, স্নাতকোত্তরের শংসাপত্র ও অরিজিনাল মার্কশিট বহন করতে হবে। টেট পাস সার্টিফিকেট এবং কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই বিষয়ে যাবতীয় নথিও আনতে হবে সঙ্গে।  শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার প্রমাণ আনতে হবে। এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে দেওয়া চিঠি সঙ্গে রাখতে হবে।সমস্ত নথির আসল স্ব-প্রত্যয়িত প্রতিলিপিও সঙ্গে রাখতে হবে।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...