Saturday, April 11, 2026

দিতিপ্রিয়া-জিতু দ্বন্দ্ব সমাধানের বৈঠক নিষ্ফলা! মাঝপথেই বেরিয়ে গেলেন অভিনেতা

Date:

Share post:

টেলিপর্দার জনপ্রিয় জুটি আর্য-অপর্ণার ভবিষ্যৎ কি, ব্যক্তিগত দ্বন্দ্বের জল গড়িয়েছিল চ্যানেল ও প্রযোজনা সংস্থার মিটিং পর্যন্ত। কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভাগ্য কোন পথে গড়াতে চলেছে তা নিয়ে ধোঁয়াশা কাটল না। জিতু কামাল (Jeetu Kamal) আর দিতিপ্রিয়া রায়ের (Dwitipriya Roy) ব্যক্তিগত সমীকরণের আঁচ নিয়ে পড়েছে শ্যুটিংয়ে। আগেরবার কোনও মতে সামাল দেওয়া গেলেও এবারে বোধহয় শেষরক্ষা সম্ভব হবে না বলেই আশঙ্কা করছেন দর্শকরা। টানা তিন ঘণ্টা ধরে নায়ক-নায়িকার দ্বন্দ্ব মেটাতে যে বৈঠক হল তার মাঝপথেই জিতুর (Jeetu Kamal) হঠাৎ বেরিয়ে যাওয়ায় অসংখ্য প্রশ্ন ঘোরাফেরা করছে। অভিনেতা থেকে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ এই নিয়ে মুখ না খুললেও টলিপাড়ায় ফিসফাস এবার হয়তো ‘আর্য’ নতুন কাউকে দেখা যেতে পারে!

কয়েক মাস আগেই জিতু- দিতিপ্রিয়া সমাজমাধ্যমে একে অন্যকে নিয়ে একাধিক বিরূপ মন্তব্য করায় তা নিয়ে কিছুদিন জলখোলা হয়। তখনও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনমতে সমস্যা মিটলেও ফের দ্বন্দ্ব প্রকাশ্যে। এবারে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন। জানা গেছে জিতু নাকি আগেই এসে গিয়েছিলেন শুটিংয়ে। কিন্তু দিতিপ্রিয়া নাকি আসেন বেশ কিছু ক্ষণ পরে। ফলে পর্দার আর্যকে অপর্ণার জন্য বাস্তবে যথেষ্ট অপেক্ষা করতে হয়। তাতেই নাকি বিরক্ত হয়ে সেট ছাড়েন জীতু। এরপর থেকেই ঝামেলার সূত্রপাত। প্রযোজনা সংস্থার তরফ থেকে দুজনের কথা শোনার পর একটি মিটিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানেও সমাধান সূত্র মেলেনি বলেই খবর।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...