Sunday, March 1, 2026

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

Date:

Share post:

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala Government)। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর পিছনোর দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

দেশের মধ্যে একমাত্র বামশাসিত রাজ্যে কেরালা (Kerala)। মুখ্যমমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) শাসিত সরকারের যুক্তি, সেখানে এখন পুরসভাগুলির নির্বাচন পর্ব চলছে৷ এই সময়ে রাজ্যে এসআইআর করা হলে রাজ্যে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হবে৷ কেরালা সরকার জানিয়েছে, এসআইআর– এর জন্য ১,৭৬,০০০ সরকারি কর্মী এবং আরও ৬৮,০০০ পুলিশ কর্মী প্রয়োজন। এদিকে ৯ এবং ১১ ডিসেম্বর পুরসভা নির্বাচনের জন্যেও বহু সংখ্যক কর্মীর প্রয়োজন। একই সঙ্গে এই দুটি ‘বড় প্রক্রিয়া’ চালানো ‘প্রায় অসম্ভব’।

সোমবার কেরালা এক বিএলও-র আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনা সামনে আসার পরেই এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিএলও-রা।
আরও খবরঅন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

এসআইআর পিছনোর দাবিতে ৫ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকেও চিঠি পাঠিয়েছিল কেরালা সরকার (Kerala Government)। কিন্তু সেই চিঠির উত্তর মেলেনি। এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা। ২৬ নভেম্বর এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানির সঙ্গেই হতে পারে কেরালা সরকারের দায়ের করা মামলার শুনানি৷

spot_img

Related articles

বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন ধার্য করতে বৈঠকে কমিশন

নির্ধারিত সময়েই বাংলাতে (West Bengal Election) ভোট হবে একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৮...

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়।...

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম...