Thursday, June 11, 2026

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

Date:

Share post:

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল পালানো আসামীকেই দিল্লি পুলিশের (Delhi Police) সঙ্গে মিলে ধরল কলকাতা পুলিশ (Kolkata Police)। আচমকাই এই গ্যাংস্টারের (gangster) খোঁজে কলকাতায় পৌঁছয় দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special Cell)। অবশেষে রিপন স্ট্রিট (Ripon Street) থেকে পার্ক স্ট্রিট থানার (Park Street Police Station) সহযোগিতায় গ্রেফতার হয় সেই গ্যাংস্টার।

পুলিশ সূত্রে খবর, সোহরাব নামের এই ব্যক্তি উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রয়েছে। ৬ মাস আগে প্যারোলে (parole) মুক্তি পেয়ে আর জেলে ফিরে যায়নি সোহরাব। সোহরাবের খোঁজে পার্ক স্ট্রিট থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর আসে অন্য পরিচয়পত্র ব্যবহার করে অ্যাপ বাইক চালাচ্ছে এই সোহরাব। এরপর রিপন স্ট্রিট থেকে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী সোহরাবকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : রাজ্যে উপ-মুখ্য নির্বাচন কমিশনার: BLO-দের শিখণ্ডি করেই নির্ভুল SIR-বার্তা

জানা গিয়েছে, সোহরাবের বিরুদ্ধে কমপক্ষে ৪ থেকে ৫ টি খুনের অভিযোগ রয়েছে। তিহাড় (Tihar Jail) থেকে পয়লা জুলাই সে প্যারোলে মুক্তি পায়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিহাড় জেলে না ফিরে সে পালিয়ে যায়। উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police), দিল্লি স্পেশাল সেল (Delhi Police), উত্তরপ্রদেশের এসটিএফ (STF) সকলেই খুঁজছিল এই গ্যাংস্টারকে। রিপন স্ট্রিটে অন্য এক ব্যক্তির আই কার্ড ব্যবহার করে, অ্যাপ বেস মোটর বাইক চালাচ্ছিল সে। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ জানার চেষ্টা করছে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা বা তার দল আর কোথায় কতটা সক্রিয় সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...