Monday, April 13, 2026

মাওবাদী শীর্ষনেতার মৃত্যুর পরদিনই অন্ধ্রে আরও ৭ মাওবাদী নিহত

Date:

Share post:

মঙ্গলবার মাওবাদী শীর্ষনেতা মাধভি হিডমার মৃত্যুর পরে বুধবার নিরাপত্তাবাহিনী ও পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষে আরও ৭ মাওবাদী (Maobadi) নিহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার, থেকেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই অভিযানেই এই মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ৩ মহিলা সদস্যও রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের পর বুধবার সকালেও অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মারেদুমিল্লির জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের (Maobadi) গুলির লড়াই শুরু হয়। অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার ৭ মাওবাদীর মৃত্যুর পরে বাকিদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর তল্লাশির পরে এদিন ভোরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় বাহিনীও। গুলির লড়াইয়ে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। দলের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। নিহতদের মধ্যে তিন মহিলা মাওবাদী রয়েছেন বলেও জানিয়েছেন এডিজি। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানতে পারা গিয়েছে, তিনি মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শংকর। অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য। অস্ত্র তৈরির পাশাপাশি মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন টেক শংকর।
আরও খবরবাংলা বললেই কীটপতঙ্গের মত ব্যবহার! ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

অভিযানে অন্ধ্রপ্রদেশের এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলা থেকে মোট ৫০ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...