Thursday, June 11, 2026

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

Date:

Share post:

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার তালিকা (voter list) তৈরির দায় ঝাড়তে চেষ্টা চালাচ্ছে। তার জেরে বাংলায় এবার মৃত্যু আরও এক বিএলও-র (BLO)। এসআইআর (SIR) ফর্ম পূরণের প্রবল কাজের চাপে এবার আত্মঘাতী জলপাইগুড়ির মালবাজারের (Malbajar) এক আইসিডিএস মহিলা কর্মী (ICDS worker)।

জলপাইগুড়ির মালবাজারের রাঙামাটি এলাকার বাসিন্দা শান্তিমণি এক্কা একজন স্থানীয় আইসিডিএস কর্মী। নির্বাচন কমিশনের নিয়মে তিনি স্থানীয় বিএলও নির্বাচিত হয়েছিলেন। সেই মতে ৪ নভেম্বর থেকে এক নাগাড়ে ফর্ম বিলি, সংগ্রহ ও ডিজিটালাইজেশনের (digitalisation) কাজ করছিলেন। কিন্তু ক্রমশ কাজের চাপে তিনি নাকাল হয়ে যাচ্ছিলেন, দাবি পরিবারের। একদিকে আইসিডিএস-এর (ICDS) কাজ তো ছিলই। সেই সঙ্গে এসআইআর-এর (SIR) কাজ নিয়ে তিনি অত্যন্ত সমস্যায় ছিলেন বলে দাবি পরিবারের।

আরও পড়ুন : কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

সম্প্রতি ডিজিটালাইজেশনের কাজ শুরু হওয়ার পরে আরও বেশি সমস্যায় ছিলেন শান্তিমণি এক্কা। এমনিতেই সব ফর্ম বাংলায় ছিল। তিনি বাংলা তেমন জানেন না। ফলে সেই ফর্ম ঠিকমতো পূরণ হয়েছে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন। পরিবারের দাবি, মঙ্গলবার তিনি কাজের চাপের কথা জানিয়েছিলেন রাতে। এরপর রান্নার জন্য বাইরে গেলে দীর্ঘক্ষণ তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরে বাড়ির উঠোনের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Related articles

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...