Saturday, April 11, 2026

ফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়

Date:

Share post:

বাংলার মানুষের মন থেকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আতঙ্ক (SIR fear) কাটছেই না। একাধিক তথ্য নিয়ে বিভ্রাটে জেরবার বাংলার মানুষ। যেখানে কমিশনের বিশেষ এআই ক্ষমতাসম্পন্ন অ্যাপে (AI app) ভোটারদের সব তথ্য দেওয়া বাধ্যতামূলকই করেনি কমিশন (Election Commission), সেখানেই সেই সব তথ্য নিয়ে বিভ্রান্তিতেই একের পর এক মানুষের মৃত্যু। এবার প্রাণ হারালেন উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার (Baduria) এক প্রৌঢ়। সন্তানের বয়সের চিন্তায় তিনি আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।

বাদুড়িরার যদুহাটির বাসিন্দা সফিকুল মণ্ডল দীর্ঘদিন ধরে এই এলাকারই স্থায়ী বাসিন্দা। তাঁর পরিবার ও তাঁর নাম সেই সূত্রেই ২০০২ সালের ভোটার তালিকায় (voter list) ছিল। কিন্তু তিনি আশঙ্কায় ছিলেন তাঁর সন্তানদের নিয়ে। তাঁর প্রথম স্ত্রীর সন্তানদের নাম ভোটার তালিকায় রয়েছে। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সন্তানদের বয়সের ফারাক কম। আর সমস্যা ছিল না কি সেখানেই।

আরও পড়ুন : কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, এই বিষয়টি নিয়ে এলাকার কিছু মানুষ তাঁকে আশঙ্কার কথা জানান। এর পর থেকেই আতঙ্কে ছিলেন সফিকুল। তিনি ডিটেনশন ক্যাম্পে (detention camp) যাওয়া নিয়ে আতঙ্কে ছিলেন বলে দাবি পরিবারের। সেই আতঙ্কেই বুধবার রাতে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...