Saturday, April 11, 2026

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

Date:

Share post:

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর কোনাসীমা জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা। সোদে লাচু ওরফে গোপাল, পোদিয়াম রেঙ্গু এবং উড্ডে রঘু মুকাররাম। এ ছাড়াও ৫ জন ডিভিশনাল কমিটি মেম্বার, ১৯ জন এরিয়া কমিটি মেম্বার এবং ২৩ জন দলীয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৩৯টি পিস্তল, ৩০২ রাউন্ড গুলি, দুটি বন্দুকের ম্যাগাজিন এবং নগদ ১২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে, ধৃতরা CPI (Maoist)-এর দণ্ডকারণ্য স্পেশান জোনাল কমিটির সদস্য। গত মঙ্গলবার মেরেদুমিল্লির জঙ্গলে শুটআউটের পরে অনেক মাওবাদী ছত্তিশগড়ের সুকমা, বিজাপুর, বস্তার এবং নারায়ণপুর থেকে পলাতক ছিলেন। অন্ধপ্রদেশের বিভিন্ন শহরে এসে তাঁরা লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অন্ধ্রপ্রদেশ পুলিশের DGP হরিশ কুমার গুপ্ত এবং গোয়েন্দা বিভাগের প্রধান পি এইচ ডি রামকৃষ্ণের নেতৃত্বে এই বিশেষ অপারেশনটির পরিকল্পনা করা হয়। তার পরেই এই মাল্টি ডিস্ট্রিক্ট অপারেশনে গ্রেফতার করা হয় ৫০ জনকে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...