Saturday, June 13, 2026

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট প্রকাশ্যে। শোনা যাচ্ছে আধার কার্ডের ডিজাইন নাকি পুরোপুরি পাল্টে যেতে চলেছে। ব্যক্তিগত নাম ঠিকানা বিহীন নতুন ডিজাইনের এই পরিচয় পত্র ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হবে। UIDAI সূত্রের খবর নতুন আধার কার্ডে শুধুমাত্র ছবি আর কিউআর কোড (QR Code) ছাড়া আর কিছুই দেওয়া থাকবে না!

আধার কার্ডের মাধ্যমে তথ্য চুরি ও জালিয়াতি রুখতে এবার গোটা কার্ডের খোলনলচে বদলে যেতে চলেছে। UIDAI বলছে, নতুন কার্ডে থাকা QR কোডেই লুকনো যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য বর্তমানে যে mAdhar অ্যাপ আছে, সেটির বদলে নতুন আধার অ্যাপ আনা হবে। সংস্থার সিইও ভুপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আসলে এই মুহূর্তে বিভিন্ন হোটেল বুকিং কিংবা কিছু কেনার ক্ষেত্রে অনেক সময় আধার কার্ডের প্রতিলিপি জমা নেয়া হয়। এটি তথ্যচুরির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তা আটকাতেই নতুন আধার কার্ডের বিষয়টি ভাবনাচিন্তা স্তরে রয়েছে। ডিসেম্বরেই এই প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...