Wednesday, June 10, 2026

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

Date:

Share post:

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কথা জানালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। ফলে জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে না। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্রই বেশ দ্রুত হারেই পারদপতন শুরু হয়েছিল। কুয়াশার চাদরের মাঝেও নিম্নমুখী ছিল উষ্ণতা। টানা ৬ দিন স্বাভাবিকের নিচে থাকার পর বুধবার কলকাতা দিনে তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়ায়। বৃহস্পতি রাতে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির উপরে উঠবে বলে মনে করছেন অফিসের কর্তারা।

নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যার জেরে উত্তরবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলায় রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। এ ছাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৬ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শীতের আমেজে ভাটা।আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুক্রওশনিতে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।

 

Related articles

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...