Tuesday, June 16, 2026

এসিএলে চিনের চ্যাম্পিয়ন ক্লাবের কাছে হার, ইস্টবেঙ্গলের নক-আউটের অঙ্ক কী?

Date:

Share post:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই হার ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডে(East Bengal women)। চিনের হাঙ্কু কালচার স্পোর্টস সেন্টারে উহান জিয়াংদা ওমেন্স এফসি দলের বিরুদ্ধে ০-২ গোলে হার লাল হলুদের মহিলা ব্রিগেডের।

চিনের ক্লাবটির বিরুদ্ধে জয় পেলে বা ড্র করতে পারলেই নক আউট পর্বে স্থান নিশ্চিত হয়ে যেত ইস্টবেঙ্গলের। কিন্তু জিয়াংদা ক্লাবের বিরুদ্ধে হেরে আপাতত ইস্টবেঙ্গলের নক আউট ভাগ্য ঝুলেই রইল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল হলুদ খেলবে উজবেকিস্তানের নাসাফ ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে ইস্টবেঙ্গল মহিলা দলের চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ভাগ্য।

উইহানের মাঠে মাঠে চিনের ক্লাবটি ছিল কঠিন প্রতিপক্ষ। তার উপর ছিল প্রতিকূল আবহাওয়া। ম্যাচের শুরুতেই গোল পায় চিনের ক্লাবটি। ফলে লাল হলুদের লড়াই আরও কঠিন হয়।ম্যাচের ৫ মিনিটেই জিয়াংদা ক্লাবের হয়ে গোল করেন ওয়াং।১৫ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সেই ওয়াংই।

১৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচে ফেরা কঠিন ছিল ফাজিলা-শিলকিদের। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল। বরং ডিফেন্স ভাল খেলায় জিয়াংদা ক্লাবের গোল সংখ্যা বাড়েনি। চিনের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে হার স্বীকার করে ইতিহাস গড়া হল না বৃহস্পতিবার। তবে লাল হলুদের সামনে সুযোগ রয়েছে।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...