Tuesday, June 16, 2026

রাজ্যপালের অধিকার নেই অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার, সাফ জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

রাজ্যপালের কাছে দিনের পর দিন আটকে রয়েছে বিল, অথচ তিনি স্বাক্ষর করছেন না। যার ফল হিসেবে আইন প্রণয়নের সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্যের সরকারকে। বাংলার বুকে এ ঘটনা বারবার ঘটে চলেছে। কিন্তু দীর্ঘ সময় ধরে বিল আটকে রাখার ক্ষমতা কি রাজ্যপালের আছে? সুপ্রিম কোর্ট (Supreme Court) আগেই জানিয়েছিল শুধু রাজ্যপাল কেন, রাষ্ট্রপতিও দিনের পর দিন কোনও বিল আটকে রাখতে পারেন না। এবার প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় (Presidential Reference Case) দেশের শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সাফ জানিয়ে দিল যদি রাজ্যপাল সেটা করেন তাহলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গ করার সমান। তবে বিল পাশের জন্য নির্দিষ্ট সময়সীমাও আদালত বেঁধে দিতে পারেনা।

চলতি বছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। সাম্প্রতিককালে এমন ঘটনা বহুবার দেখা গেছে যেখানে এ রাজ্যের একাধিক বিল আটকে পড়ে রয়েছে রাজ্যপালের কাছে। পাশাপাশি কিছু বিল আবার তিনি ইচ্ছে করে রাষ্ট্রপতির কাছে হয় পাঠাচ্ছেন না বা পাঠালেও রাষ্ট্রপতি তরফে কোনও উত্তর মিলছে না। এতে নতুন আইন প্রণয়নের সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে অপরাজিতা বিলের মতো গুরুত্বপূর্ণ বিল দীর্ঘদিন ধরে রাজ্যপালের কাছে আটকে পড়ে রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে আগেই অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু বিরোধিতা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) প্রশ্ন তুলেছিলেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শীর্ষ আদালতে রয়েছে কিনা তা নিয়ে। সংবিধানের ১৪৩ ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে ১৪টি প্রশ্ন তুলে দেন তিনি। এরপরই সর্বসম্মতিক্রমে গঠিত হয় পাঁচ সদস্যের প্রেসিডেন্ট সেল রেফারেন্স বেঞ্চ। সেখানে প্রধান বিচারপতি ছাড়া রয়েছেন, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, পিএস নরসিমা এবং এএস চন্দরকর। এবার সেই বেঞ্চ জানিয়ে দিল, বিলে সম্মতি না দিলে তা বিধানসভায় ফেরত পাঠাতে হবে। কিন্তু কোনওভাবেই বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল। তাঁকে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, একটা সিস্টেমে দু’জন চালকের আসনে থাকতে পারেন না। এক্ষেত্রে চালকের আসনে একমাত্র নির্বাচিত সরকার থাকতে পারে, রাজ্যপাল নন। এক্ষেত্রে বেঞ্চের দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। এক, রাজ্যপাল বা রাষ্ট্রপতি কতদিনের মধ্যে বিল সই করবেন তার সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিতে পারেনা। এবং দুই, যদি বিষয়টা অনির্দিষ্টকালের দিকে গড়ায় সে ক্ষেত্রে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হবে।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...