Sunday, March 1, 2026

দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ নীতীশের 

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) জয়লাভ করার পর এবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পালা। দশম বারের জন্য মগধভূমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান জেডিইউ (JDU) প্রধান। বৃহস্পতিবার তাঁর সঙ্গে ২২ জন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন।

চলতি বছর বিহারে ভোটের আগে নীতীশের অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়ায়। বার্ধক্যজনিত কারণে নীতীশ নিজেও একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চাইছিলেন। এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই প্রশ্ন উঠছিল তাহলে এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে সামলাবেন। বুধবার সব জল্পনার অবসান হয়। এবারের নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন। সেখানে বিজেপির ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। পাল্লা দিয়ে নীতীশের জেডিইউ জিতেছে ৮৫টি আসন। এদিন পটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেডিইউ প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজের দখলেই রাখছে গেরুয়া শিবির। নীতীশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় সিন্‌হাও। তবে মন্ত্রিসভায় আর কারা জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিজেপি, জেডিইউ ছাড়াও ১৯টি আসন জিতেছে চিরাগের দল। মন্ত্রিত্বের দাবি করেছেন চিরাগ পাসোয়ান। তিনি জানিয়েছেন, তাঁর দল এলজেপি (রামবিলাস) সরকারে থাকবে।

 

spot_img

Related articles

বিজেপির টার্গেটে কীভাবে কাজ কমিশনের: বাংলার হয়রানির তথ্য পেশ অভিষেকের

নির্বাচন কমিশনের (Election Commission) পেশ করা ভোটার তালিকার পরে যখন গোটা রাজ্যের মানুষ নিজেদের নাগরিকত্ব, অস্তিত্ব নিয়ে হয়রানির...

‘প্লেসিবো এফেক্ট’, উৎপল সিনহার কলম

" পলভরকে লিয়ে কোই হমে প্যার কর লে ঝুটা হি সহি... " মহাসমারোহে না হোক, ছলনা হয়েও প্রেম আসুক প্রেমহীন শুষ্ক...

শেষ ম্যাচে হিলির দুরন্ত শতরান, হরমনপ্রীতদের লজ্জাজনক হার

অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় একদিনের ম্যাচে ফের হার ভারতের(India Women)। কেরিয়ারের শেষ ইনিংসে জ্বলে উঠলেন অ্যালিসা হিলি । রবিবার...

কার অঙ্গুলি হেলনে লজিকাল ডিসক্রিপেন্সি থেকে অ্যাডজুডিকেশন: অভিষেকের ৩ প্রশ্ন

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের নাম বাদ দিতে একের পর এক পন্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তালিকা...