Friday, June 19, 2026

এসআইআরের কাজের অতিরিক্ত চাপ, অসুস্থ হয়ে হাসপাতালে রায়গঞ্জের BLO

Date:

Share post:

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) অত্যাধিক কাজের চাপের জেরে এবার অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার (BLO Krishnapada Sarkar)।তিনি রায়গঞ্জ ব্লকের গোয়ালদহ জুগিয়ামের প্রাথমিক স্কুলের শিক্ষক। কসবা মহেশোর ২০৬ নম্বর বুথে বিএলওর (BLO) ডিউটি করছেন। গত কয়েকদিন ধরেই অতিরিক্ত চাপের কারণে তিনি অবসাদে ভুগছিলেন। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কৃষ্ণপদ।

কেন্দ্র ও নির্বাচন কমিশনের (ECI) যৌথ পরিকল্পনায় চালু হওয়া এসআইআরের (SIR) কাজের চাপ যেন দিন দিন BLO দের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কম সময়ের মধ্যে কাজ শেষের অসম্ভব টার্গেট বেঁধে দেওয়া নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বুথ লেভেল অফিসাররা। অমানুষিক পরিশ্রমের কারণে সংবাদেশের নামে বারবার BLO-দের অসুস্থতার খবর। বুধবার জলপাইগুড়ির মালবাজারের এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর পর, রাতেই মিলল আরও এক বিএল অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার খবর। কারণটা একই। অথচ মুখে কুলুপ নির্বাচন কমিশনের। জানা গেছে, কৃষ্ণপদ সরকার বুধবার দিনভর কাজ করেছেন। রাতের বেলা হেমতাবাদের দিকে যাচ্ছিলেন তিনি। সে সময় আচমকা পড়ে যেতে গেলে স্থানীয়রা ধরাধরি করে তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে অসুস্থ বিএলও তথা শিক্ষককে দেখতে যান উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন আলি। তিনি এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাসও দিয়েছেন।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...