Monday, April 13, 2026

বাইশ গজেই ভালোবাসার পূর্ণতা, বিশ্বজয়ের মাঠে স্মৃতিকে প্রেম নিবেদন পলাশের

Date:

Share post:

বিশ্বকাপ জয়ের মাঠেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বাগদান সেরে নিলেন স্মৃতি ( Smriti Mandhana)। বিশ্বকাপজয়ী প্রেমিকাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলেন বলিউডের সংগীত শিল্পী। স্মৃতি-পলাশের বিবাহকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া সরগরম।

শুক্রবার  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্য এসেছে। সেখান দেখা গেল স্মৃতি-পলাশের মিষ্টি প্রেমের এক কাহিনী। স্মৃতি-পলাশ একে অপরের সঙ্গে আংটি বদল করলেন ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামের মাঠে( World Cup final venue)। এই মাঠের সবুজ গালিচায় কয়েকদিন আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল।

চমক দেওয়ার জন্য স্মৃতির চোখ বেঁধে রাখা ছিল।  তাঁর পরনে ছিল লাল গাউন, অন্যদিকে পলাশ পরনে ছিল ধূসর রঙের স্যুট। পিচের ঠিক মাঝখানে এনে স্মৃতির চোখের বাঁধন খুলে দেন পলাশ। তারপর হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব। একে অপরের সঙ্গে আলিঙ্গনে বদ্ধ হলেন।  ভালোবাসার পরশে আবদ্ধ হলেন স্মৃতি-পলাশ।  সঙ্গে একরাশ লাল গোলাপ আসে স্মৃতির হাতে। স্মৃতি ও পলাশ একে অপরের  হাতে আংটি পরিয়ে দেন। এরপরই মাঠে আসেন পলাশের বোন পলক মুচ্ছল। এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Palaash Muchhal (@palash_muchhal)

ইতিমধ্যেই স্মৃতি-পলাশের প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। স্মৃতির বিয়ে  যেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ের সেলিব্রেশনের মঞ্চ। ইতিমধ্যেই স্মৃতির সঙ্গে মজার ভিডিও শেয়ার করেছেন তাঁর সতীর্থরা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...