Wednesday, June 17, 2026

স্মৃতি-পলাশের বিয়েতেও মাঠে নামলেন রিচা-শেফালিরা! জমজমাট পাত্র-পাত্রীর ম্যাচ

Date:

Share post:

জমজমাট স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)-পলাশ মুচ্ছলের (Palash muchhal)প্রাক বিবাহ অনুষ্ঠান। ক্রিকেটের সঙ্গে সুরের সমাহার। ভাইস ক্যাপ্টেনের বিয়ে উপলক্ষ্যে একত্রিত হয়েছেন রিচা-জেমাইমারা। যতই বিবাহ অনুষ্ঠান হোক, বিশ্বজয়ী ক্রিকেটাররা থাকবেন আর ব্যাটে-বলের খেলা হবে না তাই হয় নাকি।

মেগা বিবাহ অনুষ্ঠানের আগেই বল গড়াল ২২ গজে। মজার ম্যাচে মাঠে নামলেন পাত্র-পাত্রী। দুই দলের নাম ‘টিম গ্রুম’ এবং ‘টিম ব্রাইড’।  ম্যাচকে ঘিরে রীতিমতো আনন্দের ধুম। সোশাল মিডিয়ায় এই ম্যাচের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্মৃতি(Smriti Mandhana) এবং পলাশ(Palash muchhal) দু’জনেই নিজেদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। দুই দলের অধিনায়ক পলাশ এবং স্মৃতি। শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং, রাধা যাদব, রিচা ঘোষ-সহ অন্যান্যরা রয়েছেন স্মৃতির দলে।

টস জেতে পলাশের দল। কিন্তু পেশাদার ক্রিকেটারদের সঙ্গে কি পারেন সংগীত শিল্পীর দল পলাশ। স্মৃতির বিরুদ্ধে ম্যাচ হারলেন পলাশ। ম্যাচ শেষে বিজয়ী-বিজিত দুই  দলের সদস্যরাই আনন্দে মাতলেন।  চোখে চোখে ভালোবাসার ইশারায় স্মৃতি-পলাশ।

শুক্রবার  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্য এসেছিল। সেখান দেখা গিয়েছিল স্মৃতি-পলাশের মিষ্টি প্রেমের এক কাহিনী। স্মৃতি-পলাশ একে অপরের সঙ্গে আংটি বদল করলেন ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামের মাঠে। এই মাঠের সবুজ গালিচায় কয়েকদিন আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল।

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...