Wednesday, March 25, 2026

উত্তরাখণ্ডের সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক(gelatin sticks)। তাহলে কি ফের বড় কোন নাশকতার ছক কষা হচ্ছিল? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি স্কুলের প্রিন্সিপা বাচ্চারা যখন খেলাধুলা করছিল তখন সরকারি স্কুলের প্রিন্সিপাল ঝোপের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের লোকেরা। এরপরই প্রায় কুড়ি কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার হয়।আলমোড়ার পুলিশ কর্তা দেবেন্দ্র পিঞ্চা (Devendra Pincha) জানিয়েছেন, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গুজব না ছড়ানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেছেন।

 

Related articles

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...