Tuesday, June 9, 2026

ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র নয়া পরিকাঠামো উদ্বোধন ও শিলান্যাস, আপ্লুত সত্যম

Date:

Share post:

শিক্ষা জগতে অনন্য ছাপ রেখেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। বাংলায় তো বটেই, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় রয়েছে এর শাখা। ত্রিপুরাতেও পথে চলা শুরু। ১৪ নভেম্বর আগরতলায় ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির নতুন পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাস করেন। সেদিনের ছবি পোস্ট করে তাকে ধন্যবাদ জানান Techno India University আচার্য তথা শিল্পোদ্যোগী সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পেজে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির নতুন পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাসের ছবি পোস্ট করে লেখেন, “আমরা একসঙ্গে ত্রিপুরাকে একটি এডুকেশন হাবে রূপান্তরিত করতে বদ্ধপরিকর।”

আগরতলায় (Agartala) টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি পরিকাঠামোর উদ্বোধন ও শিলান্যাস হাওয়ার পরে আপ্লুত আচার্য সত্যম রায়চৌধুরী। সেদিনকার অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া তিনি লেখেন, “এটি এখন পর্যন্ত একটি আশ্চর্যজনক যাত্রা ছিল এবং আমি এর অংশ হওয়া সকলের প্রতি কৃতজ্ঞ। শুরু থেকে সব কিছু তৈরি করা কখনোই সহজ নয়, তবে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এটি সম্ভব করেছি!
আমি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রীকে তাঁদের মূল্যবান সময় এবং সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।”

সত্যম রায়চৌধুরীর কথায়, “আমাদের ছাত্র, প্রশিক্ষক এবং কর্মীদের কাছে, আমি ত্রিপুরার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিকে শিক্ষা এবং উদ্ভাবনের উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করব যা বৃদ্ধি, সৃজনশীলতা এবং সাফল্যকে উৎসাহিত করে।” আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আচার্য।

আরও পড়ুন- এ্যনুমারেশন ফর্ম ঘিরে নতুন বিতর্কে ‘বাংলাদেশী’ লাভলি খাতুন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...