Wednesday, March 25, 2026

লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীর থেকে ধৃত আরও ১, মিলেছে জইশ যোগ!

Date:

Share post:

রাজধানীতে লালকেল্লার (Red fort) সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। শনিবার পুলওয়ামা থেকে এক সন্দেহভাজন যুবক তুফায়েল আহমেদকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ (Special Operation Group, Jammu and Kashmir) এবং সে রাজ্যের তদন্তকারী সংস্থা। ধৃতের সঙ্গে জইশ-ই-মহম্মদের সরাসরি যোগ রয়েছে বলে জানা গেছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তুফায়েল দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত এবং জঙ্গি নেটওয়ার্ককে বিভিন্নভাবে সাহায্য করত। শ্রীনগরের বাসিন্দা এই ‘জঙ্গি’ পুলওয়ামায় একজন ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। আত্মঘাতী উমর মহম্মদের সঙ্গেও তার সরাসরি যোগাযোগ ছিল বলে খবর। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় এর আগে একাধিক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, উঠে এসেছে ‘হোয়াইট কলার টেরর’ তত্ত্ব। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও। এবার তুফায়েলকে জেরা করে বিস্ফোরণের ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

 

Related articles

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...