Wednesday, June 17, 2026

অপরাধী ধরতে গিয়ে হাইকোর্টে পুলিশ-আইনজীবী ঝামেলা, সোমবার নগরপালের রিপোর্ট নিয়ে আলোচনা

Date:

Share post:

সাইবার অপরাধে (Cyber Crime) অভিযুক্ত এক দম্পতিকে ধরতে তাঁদের পিছু নিয়ে কলকাতা হাইকোর্টে ঢুকে পড়ে গার্ডেনরিচ থানার পুলিশ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে এই ঘটনায় পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়। শনিবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নগরপাল মনোজ ভার্মার (Manoj Verma) সেই রিপোর্ট জমা পড়েছে। কাল, সোমবার সেই রিপোর্ট নিয়ে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও কয়েকজন বর্ষীয়ান বিচারপতির।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর অভিযুক্ত ওই দম্পতির পিছু নিয়ে গার্ডেনরিচ থানার পাঁচ পুলিশকর্মী ও অফিসার হাইকোর্ট চত্বরে ঢুকে পড়েন। ওই পাঁচ জনের মধ্যে একজন মহিলা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সাইবার অপরাধের যোগসূত্রে ওই দম্পতির বিরুদ্ধে বন্দর এলাকার রাজাবাগান ও গার্ডেনরিচ থানায় দু’টি অভিযোগ রয়েছে। অভিযুক্ত দম্পতি বহুদিন ধরে ফেরার বলে তদন্তকারীরা জানিয়েছেন। অভিযুক্তদের খোঁজ পেয়ে তাঁদের পিছু নিয়ে ১৯ নভেম্বর বিকেলে পাঁচ পুলিশকর্মী ও অফিসার হাইকোর্টে ঢোকেন। অভিযুক্ত ওই দম্পতি তাঁদের আইনজীবীর সঙ্গে দেখা করার সময় হাইকোর্টে পুলিশ ঢুকে পড়লে তাদের সঙ্গে বচসা হয় আইনজীবীদের। এর মধ্যে অভিযুক্তদের পিছু নিয়ে পুলিশ হাইকোর্টের ভিতরে ১৮ নম্বর বার পর্যন্ত চলে যায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ২০ নভেম্বর আইনজীবীরা হাইকোর্টে কর্মবিরতি পালন করেন, অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলবে বলেও জানিয়েছিলেন তারা। তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে অভিযোগ জানান। হাইকোর্ট সমাধানের আশ্বাস দেওয়ায় শুক্রবার কাজকর্ম চালু করলেও বার অ্যাসোসিয়েশন আগামী বৃহস্পতিবার ফের বৈঠক ডেকেছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পাঁচজন পুলিশকে চিহ্নিত করে নগরপালের রিপোর্ট তলব করে হাইকোর্ট। শুক্রবার হেয়ার স্ট্রিট থানা ও তার অধীন হাইকোর্ট–ক্যাম্প এবং গার্ডেনরিচ থানার রিপোর্ট দেয় লালবাজার। প্রসঙ্গত, ২০১৯ সালে হাওড়া জেলা আদালতের একটি ঘটনায় পাঁচ আইপিএস–সহ ৮ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলে তার সমাধান এখনও পর্যন্ত হয়নি।

 

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...