Wednesday, March 25, 2026

সাগরে নিম্নচাপের মাঝেই শীতের আমেজ ফেরার পূর্বাভাস!

Date:

Share post:

কলকাতায় পারদপতন (Kolkata Temperature) চলছেই , কিন্তু জাঁকিয়ে শীত এখনও না পড়ায় সেভাবে আমেজ উপভোগ করতে পারছে না বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে নভেম্বরের শেষ দিকে শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের মাঝেই শীতের (Winter) অনুভূতি টের পাচ্ছে দক্ষিণবঙ্গ। আগামী দুদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। মঙ্গলবার নাগাদ দু-এক ডিগ্রি উষ্ণতা কমতে পারে।

রাতের শিশির সকালে কুয়াশা, রবিবার সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়ানিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...