Friday, June 19, 2026

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ সমাজসেবায় দান করলেন অভিনেতা চন্দন সেন (Chandan Sen)। নিজে একটা দীর্ঘ সময়ে ক্যান্সারের (Cancer) সঙ্গে লড়াই করে বুঝেছেন মারণ রোগের চিকিৎসা কতটা খরচ সাপেক্ষ। তাই সরকারি সাম্মানিক পাওয়ার পর সেই অর্থ দান করেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এখানেই শেষ নয়, সংক্রামক ব্যাধি প্রতিরোধক পরিষেবামূলক একটি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজসেবামূলক প্রতিষ্ঠানেও এই টাকা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরস্কার দেওয়ার জন্য বর্ষীয়ান অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

আরও পড়ুন : উদয়পুরে মাধুরী ম্যাজিক, নস্টালজিয়ায় মগ্ন সোশ্যাল মিডিয়া!

বাংলার নাট্য জগতের বিখ্যাত অভিনেতা চন্দন সেন দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত। একটা সময় তাঁর অনুরাগীরা তহবিল গড়ে অভিনেতাকে চিকিৎসার খরচ জুগিয়েছেন। এই কথা মাথায় রেখেই এভাবেই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চন্দন। এই মুহূর্তে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা শ্বশুরের সম্মান এসেছে ঝুলিতে। পুরস্কারের অর্থ সমাজ সেবার কাজে দান করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে চন্দনের উত্তর, ‘আমি অত্যন্ত সাধারণ জীবনযাপন করি। একটা সময় মা আর আমার রোজগারের মিলিত অর্থ দিয়েও ক্যানসারের চিকিৎসা করা সম্ভব ছিল না। তখন সাধারণ মানুষই তো আমাকে ১৩ লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল। এখন আমার কাছে যখন সুযোগ এসেছে তখন তাঁদের সাহায্য করা আমার কর্তব্য। টাকাটা ওঁদের প্রাপ্য।’

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...