Monday, March 30, 2026

দিল্লি দূষণের বিরোধিতায় ইন্ডিয়া গেটে বিক্ষোভ, মিলল মাও নেতা হিদমার সমর্থনে পোস্টারও

Date:

Share post:

দিল্লি দূষণের (Delhi Pollution) বিরোধিতায় রাজধানীতে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদীদের বিক্ষোভে দেখা মিলল মাও নেতা মাদভি হিদমার সমর্থনে পোস্টারের (protest march poster for mao leader hidma)। যত দিন যাচ্ছে ততই দূষণের সঙ্গে দিল্লি শহরের শব্দটা সমার্থক হিসেবে জুড়ে যাচ্ছে। শীতকাল পড়ার আগে থেকেই রাজধানীর বায়ু দূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চলতি বছরেও সেই একই ছবি। এর প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা দিল্লির রাস্তায় যান চলাচল বন্ধ করার চেষ্টা করে। পুলিশের (Delhi police) চোখে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নজরে আসে বিক্ষোভের জায়গায় পড়ে হিদমার সমর্থনে পোস্টারও। এরপর সোমবার সকালেও মাও নেতার সমর্থনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখা যায় ইন্ডিয়া গেটের সামনে। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কেন তাঁরা এই স্লোগান তুললেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও (সত্যতা যাচাই করা হয়নি) দেখা গেছে একদল প্রতিবাদী ইন্ডিয়া গেটের সামনে দিল্লি দূষণের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের মধ্যেই একজনের হাতে অন্ধ্রপ্রদেশে পুলিশের গুলিতে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমার ছবি আঁকা পোস্টার ছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পর দিল্লি পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রতিবাদীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...